ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুপড়ি ঘরে বজ্রপাত, জীবন গেল দুই কৃষকের

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২৮ জুন ২০১৯
খুপড়ি ঘরে বজ্রপাত, জীবন গেল দুই কৃষকের
ফাইল ছবি

নড়াইলের কালিয়া পৌরসভার ভক্তডাঙ্গা বিলের একটি মাছের ঘেরে শুক্রবার সকালে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ছোট কালিয়া গ্রামের ফুলনাথ বর্মণের ছেলে নয়ন বর্মণ ও খুলনার পাইকগাছা উপজেলার শ্রীপুর গ্রামের ফারুক সর্দার।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভক্তডাঙ্গা বিলে প্রদীপ বর্মণের মাছের ঘেরে ছয়জন কৃষক কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ঘেরের পাড়েই থাকা খুপড়ি ঘরে চারজন আশ্রয় নিলেও নিহত ওই দুই কৃষক ঘরের বাইরেই ছিলেন। হঠাৎ ওই খুপড়ি ঘরের সামনেই বজ্রপাত হলে ছয়জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নয়ন ও ফারুককে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!