[ দেশজুড়ে ]
রিফাত হত্যা: সন্দেহভাজন সাইমুন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে পটুয়াখালী শহরের গালর্স স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইমুন বরগুনার হাজারবিঘা এলাকার কাওসার মিয়ার ছেলে ও আসামি রাব্বি আকনের বন্ধু।
আমতলী থানার ওসি আবুল বাসার জানান, এ হত্যা মামলার ৬ নম্বর আসামি রাব্বি আকন। রাব্বিকে গ্রেফতার করতে সাইমুনকে আটক করা হয়েছে। কয়েক বছর আগে রাব্বির ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে সাইমুনের স্ত্রী মিথিলার একটি সিম কেনা হয়। সেই সিম ব্যবহার করায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।
.png)
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অন্য আসামিদের গ্রেফতারের জন্য সাইমুনকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!