[ দেশজুড়ে ]
রিফাত হত্যায় আটজন গ্রেফতার: আইজি
ডেইলি বাংলাদেশ
পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, রিফাত হত্যায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর এর বাইরেও কেউ জড়িত আছে কি না সিসি টিভির ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে।
রোববার বিকেলে রংপুর জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। পুলিশ, কাউন্টার টেরিজম, ডিবি, সিআইডি পিবিআই, র্যাব সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি সীমান্তে অপরাধীদের ছবি পাঠিয়ে দেয়া হয়েছে।
.png)
আইজি ড. জাবেদ পাটোয়ারী আরো বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে। সরকার এ ব্যাপারে আন্তরিক।
এরপর তিনি মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র্যালি এবং অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!