ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে দুই বাসের সংঘর্ষে আহত ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫, ১২ জুলাই ২০১৯
সাভারে দুই বাসের সংঘর্ষে আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর পরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার এসআই নূর মোহাম্মদ খান জানান, সাভারগামী নীলাচল পরিবহনের একটি বাসের পেছনের চাকা অকেজো হয়ে যাওয়ায় সেটি চলামান অবস্থায় রাস্তার অপরপ্রান্তে চলে আসে। এসময় ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন।

Advertisement

তিনি আরো জানান, আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর উভয় বাসের চালক এবং তাদের সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় সড়কে অল্প সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!