ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি তুহিন আলী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৪ জুলাই ২০১৯
ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি তুহিন আলী
ছবি: ডেইলি বাংলাদেশ

সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করায় ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ওসি এস এম তুহিন আলী।

বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচা রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে শ্রেষ্ঠ ওসির হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিআইজি হাবিবুর রহমান।

মাদক নিরসন, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধসহ সামগ্রিক আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সফল দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় বিপিএমসহ ঢাকা রেঞ্জের এসপিগণ।

এর আগে তিনি গত ৭ নভেম্বর ২০১৮ তারিখে ওসি হিসেবে বাসাইল থানায় যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর থানায় কর্মরত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!