ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীদের পর্নো ভিডিও দেখাতেন প্রধান শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২০ জুলাই ২০১৯
ছাত্রীদের পর্নো ভিডিও দেখাতেন প্রধান শিক্ষক
প্রতীকী ছবি

নোয়াখালীর নাটেশ্বর ইউপিতে ছাত্রীদের পর্নো ভিডিও দেখানোর অভিযোগে এক প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

শনিবার দুপুরে তাকে আটক করা হয়। অভিযুক্ত ইউছুফ সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার নথির তথ্যানুযায়ী, প্রধান শিক্ষক ইউছুফ এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্নো ভিডিও ও ছবি দেখাতেন। একইসঙ্গে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। ছাত্রীদের বাথরুমের সামনে উঁকি দিতেন। তিনি কয়েকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করেন। পরে ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা জড়ো হন। দুপুরে ইউছুফকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, অভিযুক্ত শিক্ষক ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!