ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না ইদ্রিস আলীর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ জুলাই ২০১৯
বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না ইদ্রিস আলীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বয়স্ক ভাতা নেয়ার জন্য ভোরে বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী। সকাল থেকে দাঁড়িয়ে থেকে দুপুরের পর তিনি টাকা হাতে পান । তবে টাকা নিয়ে আর বাড়ি যাওয়া হলো না।

মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারারের সময় বাসচাপায় নিহত হন ইদ্রিস।

তিনি উপজেলার কানিহারী ইউপির মান্দাটিয়া গ্রামের আহেদ আলীর ছেলে।

ত্রিশাল ফায়ার স্টেশনের ইউনিট লিডার মো. শফিকুল ইসলাম জানান, বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফিরছিলেন ইদ্রিস। বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!