কক্সবাজারের পেকুয়ায় আট দিন ধরে এক মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মুহাম্মদ আবু নোমান জেলার উপজেলার টইটং ইউপির আলেকদিয়াকাটা গ্রামের মাওলানা মোজাম্মেল হক আনচারীর ছেলে। তিনি চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসার ছাত্র।
.png)
নোমানের বাবা মোজাম্মেল হক আনচারী বলেন, ৬ সেপ্টেম্বর সকালে মাদরাসায় যেতে টইটং বাজার কাউন্টারে চট্টগ্রামগামী বাসে ছেলেকে তুলে দিয়েছি। পরে জানতে পারি সে মাদরাসায় যায়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। কিন্তু তার সন্ধান পাইনি।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের বিষয়টি জানা নেই। তবে তার পরিবার এখনো পুলিশকে কিছু জানায়নি।
ডেইলি বাংলাদেশ/এমকেএ