ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌড়েও প্রাণ রক্ষা হলো না স্কুলছাত্রের

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ৭ অক্টোবর ২০১৯
দৌড়েও প্রাণ রক্ষা হলো না স্কুলছাত্রের
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ গাঙ্গুলী দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে এবং উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে হোস্টেলে থেকে লেখাপড়া করতো।

কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান জানান, রোববার রাতে স্কুলের পাশের একটি মাঠে সৌরভের পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। সে দৌড়ে হোস্টেলের কাছে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা, কেন সৌরভকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!