দীর্ঘদিন ধরে কলাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদরাসার কাছে মুছা ভ্যারাইটিস স্টোর্সের মালিক আব্দাল মালেক দোকানের মধ্যে বসেই শিশু শিক্ষার্থীদের চকলেট, চিপসসহ বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে একাধিক শিশুর ওপর যৌন নির্যাতন করে আসছিলেন।
গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টিয়াখালী ইউপির পশ্চিমবাদুরতলী গ্রামের প্রথম শ্রেণির ওই মাদরাসার শিক্ষার্থীকে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে বসে শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটির সঙ্গে যৌন লালসা মেটায়। বিষয়টি নিয়ে ওই মাদরাসার নির্যাতিত একাধিক শিক্ষার্থী আলোচনার সময় অভিভাবকরা অবহিত হয়। এরপর স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বৃদ্ধকে আটক করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে একটি এজাহার দাখিল করে।
.png)
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব মিস্ত্রি জানান, অভিযুক্ত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার আট থেকে ১০ শিক্ষার্থীকে চকলেট, চিপস এবং বিস্কুটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চালায়। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।