ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবান্নে মাছের মেলা

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট)
প্রকাশিত: ১২:৫৮, ২১ নভেম্বর ২০১৯
নবান্নে মাছের মেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে প্রতি বছরের মতো এবারো নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা হয়েছে। অগ্রহায়ণ মাসে একদিনের এ মেলা বসেছে উপজেলার পাঁচশিরা বাজারে।

ঐতিহ্যবাহী এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নিয়ে বসেছেন জেলে-ব্যবসায়ীরা। এত এত মাছ দেখতে আশপাশের জেলা থেকে মেলায় এসেছেন বিভিন্ন বয়সের মানুষ।

মেলা উপলক্ষে জেলে-ব্যবসায়ীরা আগে থেকেই পুকুর, নদী, হাওর থেকে ছোট বড় রুই, কাতলা, চিতল, বোয়াল, মৃগেল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করেছেন। একেকটী মাছের ওজন ৩-১৬ কেজি ওজনের হয়। নবান্ন উপলক্ষ্যে ২-২০ হাজার টাকায় বিক্রি হয় এসব মাছ।

ছবি: ডেইলি বাংলাদেশ

মাছ ব্যবসায়ী জাহিদুল হাসান বলেন, নবান্ন উপলক্ষে আত্মীয়রা বেড়াতে আসে। এ উপলক্ষে মেলায় ভালো বেচাকেনা হয়। অন্য সময়ের চেয়ে দামও বেশি পাওয়া যায়।

পাঁচশিরার বাসিন্দা মহসিন মুন্সি বলেন, প্রতিবছর মেলায় আসি। বড় বড় মাছ দেখতে ভালোই লাগে। তবে এবার মাছের দাম কিছুটা বেশি।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মেলা উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছ আসে। ক্রেতারা যেন বিষমুক্ত মাছ কিনতে পারেন। সে লক্ষ্যে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!