[ দেশজুড়ে ]
বেড়াতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিকসহ আটক ২
আটক আকবর আলী গাজী ও হোসাইন মোড়ল
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুইজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- তালা উপজেলার জেঠুয়া গ্রামের আনসার আলী গাজীর ছেলে আকবর আলী গাজী, জালালপুরের গ্রামের হাফিজুল মোড়লের ছেলে হোসাইন মোড়ল।
মঙ্গলবার বিকেল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট এম. মাহমুদুর রহমান।
.png)
তিনি জানান, হোসাইন মোড়লের সঙ্গে ওই ছাত্রীর প্রেম ছিলো। তাকে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে শহরের অদূরে মন্টু সাহেবের বাগান বাড়িতে নিয়ে যান হোসাইন মোড়ল। সেখান থেকে বাসটার্মিনাল সংলগ্ন হাসান আবাসিক হোটেলে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন প্রেমিক ও তার বন্ধু আকবর গাজী।
লেফটেন্যান্ট মাহমুদ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলাশপোল এলাকা থেকে ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার এবং একটি ট্যাবসহ দুই ধর্ষককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!