[ দেশজুড়ে ]
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফ, অতঃপর…
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে পুলিশের ভয়ে ভবনের ছাঁদ থেকে লাফিয়ে নামতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মো. আলমগীর ঠাকুরগাঁওয়ের চণ্ডিপুরের আবদুল মালেকের ছেলে। তিনি টঙ্গীর উত্তর দত্তপাড়ায় ভাঙ্গারি ব্যবসা করতেন।
পরিবারের সদস্যরা জানান, আলমগীরের বিরুদ্ধে গ্রামের বাড়ির জমি সংক্রান্ত মামলা রয়েছে। সোমবার রাতে এক প্রতিবেশী তার দরজায় কড়া নাড়েন। তখন তিনি পুলিশের ভয়ে ছাঁদে উঠে লাফিয়ে নামতে যান। এ সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের ছেলে শান্ত একটি অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!