মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বারমারী-তিনআনী বাজার মহাসড়কের বোনারপাড়া এলাকার কাজীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ বেকিকুড়া আমবাগান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আক্রাম হোসেন দক্ষিণ পলাশীকুড়া গ্রামের শাহআলমের ছেলে খোকন মিয়ার কাছ থেকে প্রাইভেট পড়ে রাত সাড়ে আটটার দিকে নিজ সাইকেলযোগে বেকিকুড়া নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তিনআনী-নন্নী এলাকা থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক বোনারপাড়া এলাকার কাজী বাড়ি নামকস্থানে পৌঁছালে সাইকেল ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় আসিফ। অন্ধকার রাত থাকায় আসিফকে চাপা দিয়েই ট্রাকটি সটকে পড়ে।
এলাকাবাসী ঘটনাস্থলে আসিফের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অসিফের লাশ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।