ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৩০ নভেম্বর ২০১৯
নওগাঁয় ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ছবি: সংগৃহীত

নওগাঁয় ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্কফোর্স। শনিবার ভোরে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউপিতে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, বিজিবি, নিয়ামতপুর ইউএনও জয়া মারীয়া পেরেরা এবং নিয়ামতপুর থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল উপজেলার হাজীনগর ইউপির খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. আব্দুল মান্নানের বাড়ির পার্শ্বে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯.২৪০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

তিনি আরো বলেন, মূর্তিটি দেশের বাহিরে পাচার হচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!