[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, এএসআইসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালের রায়মনিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ইসলাম। এএসআই আমিনুল ফুলবাড়ীয়া থানায় কর্মরত ছিলেন।
ত্রিশাল থানার এসআই আব্দুল লতিফ জানান, রাত ৩টায় রায়মনি নামকস্থানে ময়মনসিংহ থেকে ভালুকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়লে এএসআই আমিনুল এবং তার শ্যালক জাহিদুল ঘটনাস্থলেই মারা যান।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার এবং মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে ।
ডেইলি-বাংলাদেশ/জেএস/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!