ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে দেড় কোটি টাকার মাদক ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৩ ডিসেম্বর ২০১৯
ঝিনাইদহে দেড় কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে বিভিন্ন সময় উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহা. আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান (পিএসসি), ডিসি সরোজ কুমার নাথ, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান, উপ-অধিনায়ক কামরুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি প্রমুখ।

Advertisement

পরে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ২৬ হাজার বোতল ফেনসিডিল, ২৫’শ বোতল ভারতীয় মদ, ৫০ কেজি গাজা ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!