[ দেশজুড়ে ]
নারীকে উত্ত্যক্ত, পালাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
চট্টগ্রামে চলন্ত বাসে দুই নারীকে উত্ত্যক্ত করে পালাতে গিয়ে বাসচাপায় মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শাহ আমানত সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে দুই নারীকে উত্ত্যক্ত করে ওই যুবক। এ সময় নারীরা চিৎকার করলে বাসের বাকি যাত্রীরা ওই যুবককে আটকের চেষ্টা করে। তবে সে চলন্ত বাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই বাসের নিচে পরে তার মৃত্যু হয়।
.png)
তিনি আরো বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ইভটিজিংয়ের শিকার ওই দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!