[ দেশজুড়ে ]
সরাইলে স্কুলছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার মো. কানাই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রী হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পানিশ্বর ইউপির ভলিবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. কানাই উপজেলার কুট্টাপাড়ার নিবু মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি (তদন্ত) মো. নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভলিবাড়ী থেকে স্কুলছাত্রী হত্যা মামলার আসামি কানাইকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তি দেন তিনি।
.png)
১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জয়নব বেগম কুট্টাপাড়ার আবদুল হাফিজ মিয়া মেয়ে। তিনি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। জয়নব নিহতের ঘটনায় মা ফেরদৌসি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!