[ দেশজুড়ে ]
নওগাঁ সীমান্তে বিএসএফ’র গুলিতে তিনজন নিহত
ফাইল ছবি
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলার দুয়ারপাল সীমান্তের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কয়েকজন গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পেছন দিক থেকে গুলি ছোঁড়ে। এ সময় বিএসএফর ছোঁড়া গুলিতে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ, কাঁটাপুকুরের জিল্লুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন নিহত হন।
.png)
পোরশা থানার ওসি শাহিনুর রহমান এবং ইউএনও নাজমুল হামিদ রেজা ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে একজন মারা গেছেন অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে। তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।
ডেইলি-বাংলাদেশ/এমকে/টিআরএইচ/আরআর/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!