আটক মো. শাকিল মাহমুদ বাগেরহাটের মোড়লগঞ্জের মো. নুরুজ্জামানের ছেলে। রোববার রাতে খুলনার সোনাডাঙ্গার শেরে বাংলা রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে র্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোডের সোলায়মান নগর থেকে শাকিল মাহমুদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল, তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
আরো জানানো হয়েছে, একই অভিযোগে আরেকটি অভিযানে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা মীরপাড়ার একটি বাড়ি থেকে মো. সাইমন ইসলামকে একটি ও মোবাইল ও একটি সিমকার্ডসহ আটক করা হয়েছে।
র্যাব-৬ এর সিপিএসসি খুলনার কমান্ডার মেজর আনিসুজ্জামান জানান, আটকরা ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভুয়া প্রশ্নফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের গুজব সৃষ্টি করে পরীক্ষার্থীদের কাছ অর্থ আত্মসাৎ করতেন। তাদের সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।