ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে ধর্ষণ, দফতরি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২০
স্কুলছাত্রীকে ধর্ষণ, দফতরি গ্রেফতার
ছবি : ডেইলি বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই বিদ্যালয়ের দফতরি কাম নৈশ প্রহরী কাবিল সরদার। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কাবিল পাবনা সদর উপজেলার কামারগ্রাম এলাকার আকবর আলীর ছেলে।

পাবনা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে কাবিল সরদার বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। গত ৩ ডিসেম্বর সকালে ওই শিশু ছাত্রীটি প্রাইভেট পড়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে কাবিল। এরপর তাকে ধর্ষণ করে কাবিল। এ ঘটনা অন্য কাউকে বললে তার বাবাকে গুলি করে মেরে ফেলা হবে বলেও তাকে হুমকি দেয় কাবিল সরদার। 

Advertisement

পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দম আইনে কাবিলকে আসামি করে একটি মামলা করেন। এরপর থেকে কাবিল পলাতক ছিল। 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় কাবিলের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর একটার দিকে পাবনা পৌর সদরের লাইব্রেরি বাজার জনতা ব্যাংকের সামনে থেকে কাবিলকে গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!