[ দেশজুড়ে ]
নোয়াখালীতে সোয়া লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার রাতে নলচিরাঘাট এলাকায় আগুন পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। এর আগে বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার নলচিরা, তমরদ্দি, সোনাদিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
হাতিয়ার নলচিরা ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও নৌ-পুলিশ মেঘনা নদীতে টহল দেয়। এ সময় কয়েকটি মাছ ধরার নৌকায় সন্দেহ হলে বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়।
.png)
তিনি আরো জানান, অভিযানে কয়েকজন জেলেকে আটক করা হয়েছে। পরে আগামীতে কারেন্ট জাল ব্যবহার করবে না, এ মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!