ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুবাইয়ের কুচা রাজবাড়ীতে

করিম ইসহাক, রাজবাড়ী
প্রকাশিত: ১৫:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০
দুবাইয়ের কুচা রাজবাড়ীতে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দুবাইয়ের কুচা চাষ। ফলন ও দাম ভালো। বাজারে চাহিদা থাকার কারণে এখন অনেক কৃষকই ঝুঁকছেন কুচা চাষে। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জাবরকোল গ্রামের আব্দুস সালাম মণ্ডল জানান, আমি দুবাই থাকতাম। সেখানে কুচা খুবই জনপ্রিয়। দেশে ফেরার সময় ২৭৫ টাকায় এক প্যাকেট কুচার বীজ নিয়ে আসেন। ভাতিজা দেলবর মণ্ডলকে দিয়ে আলুর ক্ষেতের মধ্যে কুমড়ার পাশাপাশি কুচার চাষ করেন।

প্রথমদিকে বাজারে বিক্রি করা নিয়ে ভাবছিলেন। কিন্তু এখন আর বাজারে নিয়ে বসে থাকতে হয় না। প্রতিটি কুচা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

Advertisement

তিনি আরো জানান, কুচা দিয়ে তরকারি, সালাতসহ বিভিন্নভাবে খাওয়া যায়। স্বাদ প্রায় লাউয়ের মতোই। তবে গাছে ধরার এক সপ্তাহের মধ্যে খেলে খুব ভালো হয়। বেশিদিন রাখলে ভিতরে বীজ হয়ে যায়। এ অঞ্চলের কৃষকদের চাহিদা থাকার কারণে দুবাইয়ে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি কিছু বীজ পাঠানোর জন্য।

কৃষক দেলবর মণ্ডল জানান, চাষের প্রথমে ভাবছিলাম ফলন ও বাজারে বিক্রি করতে পারবো কিনা। বীজ রোপণ করার পর কুচার গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। বাজারে এখন বেশ চাহিদা রয়েছে। ১০ শতাংশ জমিতে সমন্বিত চাষের মধ্যেই এ কুচা চাষ করি। তাতে ১০-১৫ হাজার টাকার কুচা বিক্রি করেছি।

বীজ উৎপাদনের জন্য কিছু ক্ষেতেই বড় করা হচ্ছে। আমার এ চাষ দেখে অনেকেই আগে থেকেই বীজের জন্য বলে রেখেছেন। আগামী বছর অনেক বেশি জমিতে কুচা চাষ করবো। এতে খরচ একেবারেই কম।

তিনি আরো জানান, আমি ছাড়াও জাবরকোল, সোনাপুর, দুবলাবাড়ী এলাকায়ও এর চাষ হচ্ছে। এখন বাজারে অনেক কুচা বিক্রি হচ্ছে। আগামী বছর আরো বেশি জমিতে এ কুচার চাষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন বলেন, আসলে স্কোয়াশ নাম হলেও জায়গা ভেদে এটিকে কুচা বলা হয়। এ অঞ্চলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে চাহিদা থাকায় কৃষকরা এ চাষে ঝুঁকছেন। আবহাওয়ার সঙ্গে এটা চাষযোগ্য বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!