[ দেশজুড়ে ]
কামারখন্দে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের কামারখন্দে নিখোঁজের নয়দিন পর একাধিক মামলার আসামি সাইদুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইদুল ইসলাম উপজেলার ভদ্রঘাট ইউপির মধ্য ভদ্রঘাট গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিকভাবে তার প্রতিপক্ষ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
তিনি আরো জানান, মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!