বুধবার দুপুরে ওই উপজেলার মাছপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত শান্তনা প্রামাণিক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের স্বপন প্রামাণিকের স্ত্রী। তিনি দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনের বোন।
.png)
শান্তনা জানান, ভেড়ামারা থেকে স্বামীর সঙ্গে ট্রেনে রাজবাড়ী আসছিলেন। মাছপাড়া ও পাংশা স্টেশনের মাঝামাঝি এলাকায় একদল বখাটের নিক্ষেপ করা পাথর তার নাকে এসে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, আহত শান্তনা প্রামাণিককে রাজবাড়ী স্টেশন থেকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।