রোববার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় লক্ষ্মীপুরের এসপি ড. এ এইচ এম কামরুজ্জামান এ ঘোষণা দেন। পরে মানবিক কাজের স্বীকৃতি ও জেলা পুলিশে বিশেষ অবদান রাখায় এ কে এম আজিজুর রহমান মিয়াকে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরস্কার দেয়া হয়।
এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, সদর থানায় যোগ দেয়ার পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব সময় কাজ করছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হোক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাউকে ছাড় দেয়া হচ্ছে না।
.png)
এ সময় উপস্থিত ছিলেন এএসপি (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সিনিয়র এএসপি (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, এএসপি (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক প্রমুখ।