ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় বিয়ের আসরে মারামারি, আহত ২০

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২০
বরগুনায় বিয়ের আসরে মারামারি, আহত ২০
ছবিঃ সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে মারামারিতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের বরগুনা জেলার পাথরঘাটায়।

আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

শুক্রবার দুপুরে দেড় শতাধিক বরযাত্রী নিয়ে এসে ২ লাখ টাকা দেন মোহরে বিয়ে হয়। খাবার খাওয়ার পর কনেকে নিয়ে বর বাড়ি যাওয়ার কথা বলে। কিন্তু কনেপক্ষ এতে দেরি শুরু করে। বিলম্বের কারণে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

মারামারিতে বর, বরের বোন, বরের দুলাভাই ও একজন বরযাত্রী গুরতর আহত হলে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কনে জানান, বরের শিক্ষা বা পেশার ব্যপারে আমাকে কিছুই জানানো হয়নি।

পাথরঘাটা থানার ওসি জানান, ঘটনা শুনে কনে পক্ষের অভিভাবক ও কনেকে জিজ্ঞেস করা হয়েছে। যদিও কোন পক্ষ থানায় কোন অভিযোগ দেয়নি।

জানা গেছে, কনে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোফাজ্জেল হোসেনের বড় কন্যা বরগুনা সরকারি কলেজের অনার্স ক্লাসের ছাত্রী এবং বর বাগেরহাট জেলার মোংলা উপজেলার হালিম মুন্সির পুত্র মো. বেলাল। বর পেশায় রাজমিস্ত্রী ও দিনমজুর যা কনেপক্ষকে জানানো হয়নি।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!