ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ জন

খুলনা প্রতিনিধি 
প্রকাশিত: ১০:২৯, ৪ মার্চ ২০২০
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ জন
খুলনার ডুমুরিয়ায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে মোসলেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন (ছবি: ডেইলি বাংলাদেশ)

খুলনার ডুমুরিয়ায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে মোসলেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন।   

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনের প্রথম পাম্প মেশিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনাগামী একটি মাহেন্দ্রা তেল নেয়ার জন্য পাম্পের দিকে যাওয়ার সময় জিয়েলতলার জঁয়মা থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলে একজন নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

ডুমুরিয়া থানার  ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. মাহমুদ বলেন, ডুমুরিয়ার গুটুদিয়ায় বাস নিয়ন্ত্রন হারিয়ে মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনে থাকা মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর যাত্রী মোসলেম মারা যান। তিনি সাহস জয়খালীর ইসলামের ছেলে। এ সময় আহত ৫ যাত্রীকে চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মাহেন্দ্রটি তেল নিচ্ছিল। বাসটি জিয়েলতলার একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান থেকে খুলনায় দিকে আসছিলো। চালক ও হেলপার পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!