ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যাসের আগুনে দগ্ধ স্ত্রীকে বাঁচাতে সাহায্য চাইলেন স্বামী

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ৪ মার্চ ২০২০
গ্যাসের আগুনে দগ্ধ স্ত্রীকে বাঁচাতে সাহায্য চাইলেন স্বামী
নাজমা বেগম। ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরের নাজমা বেগম রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

নাজমা বেগম ওই উপজেলার রাগদী ইউপির ছাগলছিড়া গ্রামের মহিউদ্দিন খানের স্ত্রী।

মহিউদ্দিন খান জানান, ১৯ ফেব্রুয়ারি রান্না করার সময় গ্যাসের আগুনে দগ্ধ হন নাজমা। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নাজমা।

Advertisement

মহিউদ্দিন বলেন, আমি বাসের হেলপারি করে যা পাই। তা দিয়ে নাজমার পর্যাপ্ত চিকিৎসা সম্ভব না। তাই বাধ্য হয়ে বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছি।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, আগুনে নাজমার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তিনি মারাও যেতে পারেন। তাই নাজমাকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

নাজমা বেগমের স্বামী মহিউদ্দিন খানের বিকাশ নম্বর: ০১৭৩৪-৯৩৯৭৬৯।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!