[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে ইয়াবাসহ ধরা খেলেন একজন
আটক মাদক ব্যবসায়ী (ছবি: ডেইলি বাংলাদেশ)
ঝালকাঠির রাজাপুরে ১৪ ইয়াবাসহ মো. জাফর তালুকদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাফর উপজেলার সদর ইউপির মনোহরপুর গ্রামের নূর মুহাম্মদ তালুকদারের ছেলে।
রাজাপুর থানার ওসি জাহিদ হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে জাফরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
.png)
তিনি আরো জানান, জাফর এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মেডিকেল মোড় এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!