ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:৪৭, ১৫ মার্চ ২০২০
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচংয়ে রোববার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে।  

নিহতরা হলো, বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া গ্রামের অলি মিয়ার কন্যা সাজু আক্তার ও চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের আবুল কাশেমের ছেলে নাইম আহমেদ। 

ওসি রঞ্জন কুমার জানান, সাজু আক্তার নামের ওই শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকসা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

অন্যদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত নাইম আহমেদ নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। কোথায় কীভাবে তিনি আহত হয়েছেন তা জানা যায়নি। 

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, কোনো সড়ক দুর্ঘটনার খবর এখনো পাইনি। তবে বিষয়টির খোঁজ নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!