ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৯ মার্চ ২০২০
সাতক্ষীরায় ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরায় ৮ম শ্রেনির ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৃহস্পতিবার সকাল ১১ টায় ইয়াসমিন খাতুন নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

থানার তৈলকুপি গ্রামের মশিয়ার রহমানের কন্যা ইয়াসমিন পাটকেলঘাটা আমিরুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী।  

ইয়াসমিনরা ২ বোন জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী। সকালে বাবা-মা ছোট বোনকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলে সুযোগ বুঝে তিনি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন। বাবা-মা ফিরে এসে ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ কে খবর দেয়।

Advertisement

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেলাল হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!