ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্রব্যমূল্য বাড়িয়ে জরিমানা গুনলেন ৯ ব্যবসায়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ২০ মার্চ ২০২০
দ্রব্যমূল্য বাড়িয়ে জরিমানা গুনলেন ৯ ব্যবসায়ী
অভিযানের সময় সংশ্লিষ্টরা। (ছবি: ডেইলি বাংলাদেশ)

লক্ষ্মীপুরের কমলনগরে নিজের ইচ্ছায় দ্রব্যমূল্য বাড়ানোয় নয় ব্যবসায়ীকে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার হাজিরহাট ও তোরাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন।

ইউএনও জানান, হাজিরহাট ও তোরাবগঞ্জ বাজারে নিজের ইচ্ছায় দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগে অভিযান চালিয়ে তোরাবগঞ্জ বাজারের মেসার্স হাজি করিম অ্যান্ড ব্রাদার্সের মালিককে ৫০ হাজার, শহিদ স্টোরের মালিককে ৫০ হাজার, জয়নাল স্টোরের মালিককে ৫০ হাজার, আরিফ স্টোরের মালিককে ৫০ হাজার, ইসমাইল ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৫০ হাজার ও রাকিব স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া হাজিরহাটের হালিম ট্রেডার্সের মালিককে ৫০ হাজার, নাহিদ ট্রেডার্সের মালিককে ১০ হাজার ও একটি মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন।

বুধবার রাতে নিজ কার্যালয়ে জরুরি সভায় বাজারে কোনো কিছুর ঘাটতি নেই বলে জানিয়েছেন ডিসি অঞ্জন চন্দ্র পাল। কেউ করোনাভাইরাসকে পুঁজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ালে জেল-জরিমানার নির্দেশ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!