ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৭৪৪ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২১ মার্চ ২০২০
হবিগঞ্জে ৭৪৪ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার
ছবি : ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট গুইবিল সীমান্তে অভিযান চালিয়ে ৭৪৪ কেজি নিম্নমানের ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে বিজিবি।শনিবার সকালে সীমান্তের ১৯৭১ পিলার এলাকা থেকে ওই চা-পাতা উদ্ধার করা হয়।

গুইবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হালিম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে ভারত থেকে দেশে নিম্নমানের চা-পাতা আসছে। এ সময় অভিযান চালিয়ে মজুত করে রাখা ৭৪৪ কেজি চা-পাতা উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা যায়নি। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার টাকা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!