[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বন্যপ্রাণীর হাড়-চামড়া-মাথা উদ্ধার, আটক ১
উদ্ধার হওয়া বন্যপ্রাণীর অংশবিশেষ ও আটক আমজাদ খান
সাতক্ষীরার শ্যামনগরে বন্যপ্রাণীর হাড়, দাঁত, চামড়া, মাথাসহ একজনকে আটক করেছে পুলিশ ও বন বিভাগের সদস্যরা।
আটক আমজাদ খান ওই উপজেলার গাবুরা ইউপির ৯ নম্বর সোরা গ্রামের গহর আলীর ছেলে। রোববার বিকেলে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম.এ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগ, শ্যামনগর থানা ও বুড়িগোয়ালিনী নৌ-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে আমজাদ খানকে আটক করা হয়েছে। ওই সময় বাড়ির উঠান ও ঘর থেকে বন্যপ্রাণীর চামড়া, হাড়, দাঁত ও মাথা উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা বন্যপ্রাণীর চামড়া, হাড়, দাঁত ও মাথা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!