ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে স্বামীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২৯ মার্চ ২০২০
শেরপুরে স্বামীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ
শেরপুরে স্বামীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে রোববার সকালে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম আরজিনা। 

পুলিশ শাশুড়ি বেলি বেগমকে গ্রেফতার করেছে। 

উপজেলার কুড়িকাহনীয়া ইউপির কুড়িকাহনীয়া মিঞাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

Advertisement

এ ঘটনায় গৃহবধূর বাবা গাজীউর রহমান স্বামী বাধন মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে বাধন মিয়ার সঙ্গে আরজিনার বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছর বয়সের এক মেয়ে ও দেড় মাস বয়সের এক ছেলে রয়েছে। 

শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী বাধন স্ত্রী আরজিনার উপর অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে রোববার সকালে আরজিনার বাবা-মা মেয়েকে দেখতে এসে তার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।   

পরে পুলিশ আরজিনার মরদেহ উদ্ধার করে। শাশুড়ি গ্রেফতার হলেও অন্যরা পালিয়ে গেছে।

ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!