[ দেশজুড়ে ]
শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আলীডাঙায় পাগলা নদীতে ডুবে মারা যায় তারা।
নিহত দুই শিশু হল- পৌর এলাকার জালমাছমারী গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জুই (১০) ও একই এলাকার জুবাইয়ের হোসেনের ছেলে ইমরান আলী (৯)। জুই জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ইমরান শিবগঞ্জ কঁচিকাঁচা বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র।
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জুই ও ইমরান পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় জুই ও ইমরান পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, নদীতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!