[ দেশজুড়ে ]
মাদারীপুরে আট বস্তা চাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউপি থেকে আট বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুনিয়া ইউপির চরদক্ষিণাপাড়া গুচ্ছগ্রাম এলাকায় আব্দুল মান্নান মিয়ার ঘরে পুলিশ অভিযান চালায়। এ সময় আব্দুল মান্নান মিয়ার ঘর থেকে আট বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় কৌশলে বাড়ির মালিক পালিয়ে যায়।
সদর থানার ওসি বলেন, চাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি ওই ঘরের মালিককে আটকের জন্যে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!