মৃত মোস্তফা শেখ সুজানগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এন্তাজ আলীর শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খেয়া নৌকা রাজবাড়ির পাংশার হাবাসপুর খেয়াঘাট থেকে ৩০ থেকে ৩২ জন যাত্রী নিয়ে সুজানগরের সাতবাড়ীয়া খেয়াঘাটে আসছিল। নৌকাটি পদ্মা নদীর সুজানগরের সাতবাড়ীয়া খোঘাটের অদূরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
.png)
এ সময় নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় মোস্তফা শেখ ডুবে যায়। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজ করছিল।
শনিবার বিকেলে সুজানগর উপজেলার মালিফা এলাকার পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নিখোঁজ মোস্তফার পরিবারকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ উদ্ধার করে সেটি মোস্তফার বলে শনাক্ত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।