ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৯ মে ২০২০
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত গোপালগঞ্জ
সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভা হয়

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় পাঁচটি উপজেলায় ১৫৪টি সাইক্লোন শেল্টার, ১টি করে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী দল প্রস্তুত করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভা হয়। সভায় ডিসি শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা এবং পাঁচ ইউএনও উপস্থিত ছিলেন।

ডিসি শাহিদা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সব ইউএনও’র মাধ্যমে মাইকিং করে সাধারণ জনগণকে সচেতন করা হয়েছে। সেই সঙ্গে ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত করা হয়েছে। 

Advertisement

তিনি আরো বলেন, সাইক্লোন মোকাবিলায় সরকারিভাবে ১০০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য এক লাখ করে আরো দুই লাখ টাকা পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!