ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজার বস্তা ফেলে পালাতে গিয়ে হাতেনাতে ধরা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১ জুন ২০২০
গাঁজার বস্তা ফেলে পালাতে গিয়ে হাতেনাতে ধরা
গাঁজাসহ আটক নিবারন চাকমা

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক বেচাকেনার খবরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় নিবারন চাকমা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে ওই উপজেলার হাজারিখিল এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নিবারন চাকমা লক্ষ্মীছড়ি থানার দাদংগছড়া এলাকার জয়কুমার চাকমার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, মাদক বেচাকেনার খবরে ফটিকছড়ির হাজারিখিল এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন মাদক ব্যবসায়ী নিবারন চাকমা। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

Advertisement

তিনি আরো জানান, বস্তা দুটি থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার দাম আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের কথা স্বীকার করেছেন নিবারন চাকমা। পরে গাঁজাসহ তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!