মঙ্গলবার সকাল ৮টায় মাধবদী ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার মাধবদীর ভগীরথপুরে ভাড়া থাকে। শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, সকাল ৮টার দিকে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। আমাকে খাবার দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। এর এক ঘণ্টা পর আমার মেয়ে যখন আমার কাছে আসে তখন আমি দেখি তার শরীর রক্তে ভেজা, আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে ভয়ে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পর সে বলে, আমাকে একজন টুপিওয়ালা লোক মাদরাসার ভেতরে নিয়ে এ অবস্থা করেছে।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার অস্থায়ী কেয়ারটেকার ভগীরথপুর গ্রামের শাহিনের ছেলে ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায়।
মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন, রাস্তার পাশের সিসি টিভির ফুটেজে দেখা যায় ইয়াসিন শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে। মাদরাসা বন্ধ থাকায় তার কাছে চাবি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা সে স্বীকার করেছে।