ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৮, ২ জুন ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন ও গাড়ি চালানোর অভিযোগে ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে কাউতলী ও বিশ্বরোড মোড়ে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া এবং সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জাম ওই আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে ইউএনও পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশিরভাগ মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় নিয়ম না মেনে যাত্রী পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌরশহরের কাউতলী ও খাঁটিখাতা বিশ্বরোড মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!