ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন, ৮২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১১, ৩ জুন ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন, ৮২ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব না মানার দায়ে বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে দায়েরকৃত ৩৫টি মামলায় ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ১১৭টি থ্রি-হুইলার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১০২টি ব্যাটারিচালিত ইজিবাইক এবং ১৫টি সিএনজিচালিত অটোরিকশা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী মোড় ও বিরাসার মোড়ে পৃথক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত চলার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও কিশোর কুমার দাসসহ সদর ও হাইওয়ে থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ৫০ ভাগ যাত্রী পরিবহনের আইন ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার দায়ে এবং স্বাস্থ্য বিধি না মেনে যাত্রী পরিবহন ও গাড়ি চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ৩৫টি মামলায় ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১১৭টি থ্রি-হুইলার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১০২টি ব্যাটারিচালিত ইজিবাইক এবং ১৫টি সিএনজিচালিত অটোরিকশা। 

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!