ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে আন্তজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৬ জুন ২০২০
হবিগঞ্জে আন্তজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আতিক ওরফে আদিককে গ্রেফতার করেছে পুলিশ। আতিক উপজেলার বড়ইউড়ি গ্রামের মনছব উল্লাহর ছেলে।

শনিবার বিকেলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আতিককে গ্রেফতার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, আতিকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!