ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৭ জুন ২০২০
আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে কোনো পণ্য নিচ্ছে না ভারতীয় ব্যবসায়ীরা। ওপারে দায়িত্বরত বিএসএফ সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় আখাউড়া স্থল বন্দর লকডাউন  ঘোষণা করেছে ভারত সরকার। 

এই পরিপ্রেক্ষিতে ভারতীয়রা পণ্য নেয়া বন্ধ করে দেয়। ফলে আখাউড়া স্থলবন্দরে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা এ তথ্য নিশ্চিত করে জানান, ওপারে দায়িত্বরত আটজন বিএসএফ সদস্য, একজন স্বাস্থকর্মী ও একজন কর্মচারীর করোনা পজেটিভ আসার খবরে সেখানে বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। যে কারণে সকাল থেকে কোনো প্রকার পণ্য যাচ্ছে না। প্রাথমিকভাবে দুইদিন পণ্য নেয়া হবে না বলে জানানো হয়েছে। তবে সেটা নিয়মিত বাড়তে থাকলে আরো বাড়তে পারে। তবে যাত্রী পারাপার হবে। বিষয়টি আখাউড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!