ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার‌দিন বিদ্যুৎ থাকবে না কু‌ষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১২:৩৪, ১৯ জুন ২০২০
চার‌দিন বিদ্যুৎ থাকবে না কু‌ষ্টিয়ায়
ফাইল ছবি

কুষ্টিয়ায় সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত  চারদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

জেলার বটতৈলস্থ গ্রীডে ১৩২ কেভি লাইনের উন্নয়ন এবং বিদ্যমান চাহিদা বৃদ্ধির ফলে পিজিসিবি কর্তৃক কন্ডাক্টর পরিবর্তনসহ সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য ১৯, ২০, ২৬ ও ২৭ জুন শুক্রবার ও শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এছাড়া কুষ্টিয়া জেলাসহ যেসব অঞ্চলের বিতরণ লাইনের সংযোগ রয়েছে এই গ্রীডে সেসব এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, তবে করোনা প্রাদুর্ভাবের কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সচল রাাখতে এবং হাসপাতালে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!