ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ গৃহবধূ মারা গেছেন

মানিকগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:১৩, ১ জুলাই ২০২০
মানিকগঞ্জে অগ্নিদগ্ধ গৃহবধূ মারা গেছেন
ফাইল ফটো

মানিকগঞ্জের হরিরামপুরে অগ্নিদগ্ধ গৃহবধূ শক্তি গাঙ্গুলী মঙ্গলবার রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ উপজেলার ঝিটকা বাসুদেবপুর গ্রামের শংকর গাঙ্গুলির স্ত্রী।  

ওসি মুঈদ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ঝিটকা বাসুদেবপুর গ্রামে নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন- এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যান।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, স্বামী ঢাকায় থাকায় শক্তি গাঙ্গুলী তার বৃদ্ধ শ্বাশুড়ি ও ৫ বছরে ছেলেকে নিয়ে নিজ বাড়িতে বাসুদেবপুরে থাকতেন। অভিযোগ আছে, বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে শ্বাশুড়ি রমা গাঙ্গুলী শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। শ্বাশুরির কথায় নিহতের স্বামীও মাঝে মাঝে মারধর করতেন। মঙ্গলবার দুপুরে শ্বাশুড়ি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে একসময় নিজের গায়ে আগুণ লাগিয়ে দেন ওই গৃহবধূ। 

আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় রাত দুইটার দিকে মারা যান। 

ওসি আরো বলেন, নিহতের বাবা-মা কেউই বেঁচে নেই। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!