ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটতে গিয়ে মাদরাসাছাত্র নিখোঁজ, কলাগাছে ঝুলছে লাশ 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৪ জুলাই ২০২০
ঘাস কাটতে গিয়ে মাদরাসাছাত্র নিখোঁজ, কলাগাছে ঝুলছে লাশ 
ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁস দিয়ে সোহাগ হোসেন নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তঘেঁষা নন্দইল এলাকার একটি কলাগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ উপজেলার নন্দইল গ্রামের আমিন হোসেনের ছেলে।

Advertisement

নিহত সোহাগের বড়ভাই লিটন বলেন, সোমবার সন্ধ্যায় সোহাগ বাড়ি থেকে গবাদিপশুর ঘাস কাটার জন্য মাঠে যায়। অনেক রাত হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকেও সোহাগের সন্ধান চেয়ে প্রচার করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে কলারগাছের সঙ্গে ভাইয়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইফতেখার আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!